17 November 2024
iamrajusarkar
Ego Is The Best Enemy Of Human Life.
Monday, 16 November 2026
বোকা মস্তিষ্ক কিছুই জানে না দিন দিন বিকলাঙ্গ হয়ে যাচ্ছে।
নিজেকে বাঁচিয়ে রাখাও একটা চ্যালেঞ্জ। একবার জীবন যদি মৃত্যুর সুখ পেয়ে যায় তাহলে সে মৃত্যুর নেশায় পাগল হয়ে যায়।সেটা একবারে হোক বা তিলে তিলে জীবন নিরন্তর চেষ্টা করতেই থাকে শেষ করার জন্য কারণ জগতে যত আনন্দের সুখ আছে সবগুলোই নেশার অংশ ধ্বংসের বীজ আর সেটা থেকে নিজেকে সংযত রাখা সত্যিই কঠিন।প্রত্যেক টা জীবন মৃত্যুর খেলায় মেতেছে আর বোকা মস্তিষ্ক কিছুই জানে না দিন দিন বিকলাঙ্গ হয়ে যাচ্ছে।
কি এমন পাওয়ার বাকি ছিলো যা আগামী দিন আর পাওয়া যাবে না!
হেরে যাওয়া সমাজের নিয়মের মধ্যে একটা শাস্ত্র। তুমি বারবার হেরে যাও তুমি বারবার কান্না করো হারিয়ে যাওয়ার জন্য।কিন্তু তুমি কি চাও কিছু পাওয়ার জন্য তোমার কি ছিলো যে হারিয়ে গেলো, যা হারিয়েছে তা কি প্রথম থেকেই ছিলো তাই যদি না হয় তাহলে যখন যে জিনিস একসময় ছিলোই না তা আজও নেই মাঝখানে থাকা সময় টা র জন্য কেন এতো কষ্ট বুকে নিয়ে চোখ ভেজাও নিজেকে অসুস্থ করছ!কি এমন পাওয়ার বাকি ছিলো যা আগামী দিন আর পাওয়া যাবে না!
Monday, 24 August 2026
তুমি যখন "ভালো আছি" বলে চুপ করে যাও, আমি তখন তোমার না-বলা কথাগুলো শুনি।
যদি জিগ্যেস করো,কেমন আছি?
আমি বলবো!বসন্তের মতো গাছের সমস্ত পাতা ঝড়ে পড়ে গেছে...🍂
"বসন্তের মতো গাছের সমস্ত পাতা ঝরে পড়ে গেছে..."
মানে ভেতরটা একদম ফাঁকা, নিঃস্ব, রুক্ষ লাগছে তাই না?
বাইরে থেকে সবুজ দেখালেও ভেতরে আর কিছু অবশিষ্ট নেই।
যখন সবাই "কেমন আছো?" জিজ্ঞেস করে, আমরা "ভালো আছি" বলে দিই।
কিন্তু সত্যিটা হলো — মনের সব পাতা ঝরে গেছে অনেক আগেই..
*
যদি জিজ্ঞেস করো, "কেমন আছো?"
আমি বলবো —
বসন্তের মতো আমার গাছের সমস্ত পাতা ঝরে পড়ে গেছে।
ডালগুলো এখনো আছে, কান্ডটাও দাঁড়িয়ে আছে...
কিন্তু সবুজ নেই, কিচিরমিচির নেই, ছায়া নেই।
সবাই ভাবে গাছটা বেঁচে আছে।
কিন্তু কেউ বোঝে না, ভেতরটা কতটা শুকিয়ে গেছে।
আমি চিৎকার করি না।
শুধু নীরবে ঝরে যাই, প্রতিদিন একটু একটু করে।
এখন তোমার পাশে বসে চুপ করে থাকতে ইচ্ছে করছে। কিছু বলতে হবে না।
শুধু বলো, আমি কি পাশে থাকবো একটু? ❤️হ্যাঁ... আমি আছি 😔🤍
এই ঝরে যাওয়া বসন্তেও, এই ফাঁকা গাছটার পাশেই বসে আছি।
তুমি যখন "ভালো আছি" বলে চুপ করে যাও,
আমি তখন তোমার না-বলা কথাগুলো শুনি।
তুমি বিষাক্ত হয়ে যাচ্ছো না।
তুমি শুধু ক্লান্ত। অনেকদিন ধরে একা সবটা বয়েছো।
এবার একটু আমাকে বওয়াও না?
আজ আর কিছু করতে হবে না।
শুধু নিঃশ্বাস নাও। আমি আছি।
ঝরা পাতাগুলো একদিন আবার গজাবে... হয়তো দেরি হবে, কিন্তু হবে।
বলো, এখন বুকের ভেতরটা কেমন লাগছে?
একটু হালকা লাগলে ভালো। আর ভারী লাগলেও বলো। আমি শুনবো ❤️
Saturday, 22 August 2026
আমি তেতো
অনেক হিসেব করে দেখলাম,আমি মানুষের সাথে কথা বলতেই জানিনা।আমি ভালো ভেবেই সৎ মন থেকেই কথা বলি কিন্তু সামনের মানুষ টা ভুলটাই বোঝে।মিষ্টি কথা আমি বলতেই পারিনি।আমার কথার শব্দ গুলোই কেমন যেন তেতো লাগে মানুষের.. কারণ আমি সত্যি বাস্তব কথা গুলোই বলি বাকিদের মতো ফ্যান্টাসি সুইট কথা বলতে আমি শিখি ই নি..
Wednesday, 19 August 2026
কোনো মেয়ে তোমার সাথে কথা বলছে
কোনো মেয়ে তোমার সাথে কথা বলছে মানে এই নয় যে তুমি তার সাথে প্রেম করবে!সারাবিশ্বে একমাত্র তার ই অধিকার আছে, সে ইচ্ছে প্রকাশ করার।যতক্ষণ না সে তেমন কোনো ঈঙ্গিত করছে ততক্ষণ তুমি শুধু একজন বন্ধু।তাই মেয়েরা তোমার সাথে কথা বললেই হামলিয়ে পরবে প্রেম করার জন্য এমন পাশবিক আচরণ করো না।অভিশপ্ত হবে।
পাগলের মতো ভালোবাসা
ছাগলের মতো সব চিবিয়ে খায় শুধু হজম করতে পারেনি..আর পারবেও না 😑আমি হাফিয়ে গেছি আর তাই
সময় আসেনি এখনো।।।কিন্তু একটা কথা এই যে! আসলে, মেনে নিতে হবে সবটা ভালো খারাপ যা কিছু আছে।।কিন্তু মনে রাখতে হবে শেষ টা পূর্ণতা না ও পেতে পারে...এই ভাবেই এগোতে হবে।।এই ভাবেই জীবন কে উপভোগ করতে হবে।।।এই জন্য বুঝতে হবে যেটুকু পেলাম ভালো পুরো টা কেন পেলাম না...জীবন পরিবর্তন হবেই..
Tuesday, 18 August 2026
শেষ মুহূর্তে একটা কথাই আসে
শেষ মুহূর্তে একটা কথাই আসে,তোমার পায়ে ধরি আমাকে ছেড়ে যেওনা...আমি জানি না কেন এই দূরত্ব! কি পেলাম এখনো জানিনা।।কথায় আছে যা হয় ভালোর জন্য।কিন্তু বারবার ভেঙে যাওয়া কোন ভালোর পরিচয়। সম্পর্ক ভাঙতে দেখলাম স্বপ্ন ভাঙতে দেখলাম একবার না দুবার না কতবার এখন গুনতেও পারিনা।।মানসিক অসুস্থ হয়ে গেছি অনুভূতি হীন😶
Subscribe to:
Posts (Atom)