Tuesday, 11 June 2024
বৌমা ষষ্ঠী...?
কর্মফল সুন্দর তাই ভয়ানক ও
অনেকে কর্মফল নিয়ে অনেক রকম মন্তব্য করে!
কিন্তু আসল কথা হচ্ছে যখন নিজের সাথে খারাপ কিছু ঘটে অন্য কোনো কারোর দ্বারা শুধু তখনই কর্মফলের গুনগান শোনা যায় কর্মফল এই কর্মফল ঐ
মানে মদ্দা কথা হচ্ছে অন্য কেউ খারাপ কাজ করলে বাজে কিছু করলে শুধু তখনই কর্মফল কনসেপ্ট মাথায় আসে তাই না আর যখন নিযে খারাপ কাজ করবে বাজে ভাবে আঘাত করবে সামনের মানুষটা কে, তখন সব ঠিক আছে নীতি বাক্য আমি যা করছি ঠিক ই করছি বাহ বাহ👏🏻👏🏻 কি সুন্দর নিজের বেলায় কিন্তু কর্মফলের কথা মাথাতেও আসে না তখন কিন্তু যা হয়েছে ভালো হয়েছে বেশ করেছি যা করেছি, নিজেই নিজের মনের মধ্যে বলে বসে এই টুকু ভুল করলে কিছু হবে না।সামনের মানুষ টাকে কিছু বলতে না পারলে কিছু করতে না পারলে রিটার্ন জবাব দিতে না পারলে মনে মনে তো ইচ্ছে মতো গালিগালাজ দেওয়াই যায় আর উপরে উপরে বলতে শোনা যায় সব উপর ওয়ালা দেখছে তাই না তুই তোর পাপের শাস্তি পাবি বাহ রে বাহ..👏🏻শুনে রাখো বন্ধু যে ব্যবহার টা তুমি এখন পেলে অন্যের দ্বারা একটু ভেবে দেখো এটাও কিন্তু তোমার কর্মফল ঠিক আছে.. বিনা কারণে কেউ তোমাকে কেউ কিচ্ছু করতে পারেনা প্রত্যেক টা মানুষ শান্তি তেই থাকতে চাই তুমি আজকে নিজের সুবিধা পূরণ এর জন্য নিজের পাওয়ার দেখিয়ে ক্ষতি করে যাবে সে হয়তো তোমাকে কিছু করতে না পারল কিন্তু কেউ না কেউ একদিন না একদিন ঠিক তোমাকে জবাব দিয়ে যাবে আর তুমি ভাববে আমি কিছুই করিনি তবু কেন ঐ মানুষ টা আমার সাথে এমন করলো! 🤔কর্মফল এটাকেই বলে ঠিক আছে...🔄
Saturday, 8 June 2024
ছেলেটা বোকা...
ছেলেদের মতো বোকা আর সমাজে হয় না,
সুখে থাকতে ভূতে কিলায়!
ভালোই সুন্দর ভাবে যখন খুশি যা মন চাই করতে পারে যেখানে ইচ্ছে যেতে পারে রাতে যখন ইচ্ছে বাড়ি ফিরতে পারে যা ইচ্ছে তাই খেতে পারে তারপর একদিন এতো খুশি কেন আমার জীবনে ব্যস না তা হতে দেওয়া যাবে না!নিজেই ফেসবুকে Hi লিখে মেয়ে খুঁজবে,খুঁজে লাথি বকা গালাগাল শুনে প্রেম করার জন্য কত না নাটক করবে তারপর প্রেম এ পড়লে ওই মেয়ে টা র পা চাটা চাকর হয়ে পড়ে থাকবে.সে যখন যেখানে নিয়ে যেতে বলবে নিয়ে যাবে,টাকা খরচা করে রেস্টুরেন্টে খাওয়াবে কসমেটিক জিন্স টপ কিনে দেবে.নিজের একটা স্বাধীন জীবন ছেড়ে এই ভাবে শেষ হয়ে যায় একদিন যখন একটা কথা শুনতে একটু ভুল হয়ে গেলো ব্যস তারপর মেয়ে টা ছেড়ে চলে গেলো.. তারপর মদ গাঁজা সিগারেট চলল কবির সিং এর মতো জীবন ব্যস ওই যে পুরনো জীবন টা যে কতো ভালো ছিলো সে আর কে বোঝাবে না তাকে তো প্রেমে পড়তেই হবে।।খুব অসহায় লাগে এইসব দেখে তাদের জন্য...ছেলেরা কতো টা বোকা হায়রে ছেলে হায়🐒এখানে শুধু প্রেম এর কথা বললাম না ঠিক বিয়ে করাটাও সেই একই ছাচে তৈরি জীবন...🙈🙉🙊
Friday, 7 June 2024
Women 😄
যে বাবা টা নিজের স্বার্থ ভুলে মেয়ে কে বড়ো করলো মানুষ করলো সেই মেয়েটাই আজ স্বার্থপর এর মতো নিজে নিজেই খুশি থাকতে চাইছে..সব মেয়েদের নিজেকে খুশি রাখার জন্য একা থাকতে বলছে...😃এটাই হলো একটা মেয়ে আর একজন ছেলের চিন্তা ভাবনা..👏🏻
অবশেষে সবাই চলে যায়
এমন কোনো গুন নেই।।কেউ কারো কাছে সখের মানুষ হয়ে থাকবে।।১০০ এর মধ্যে ৯৯ টা গুন থাকার পরেও একটা গুন না থাকলেও সে একদিন ছেড়ে যেতে পারে।। ভালোবাসা সময়ের।।সময় ফুরিয়ে গেলে কেউ থাকে না৷ যার যতক্ষণ দরকার পরে থাকে,অবশেষে চলে যায়।।আর বিয়ে হয়ে গেলেও এটা সম্ভব কারণ শারীরিক ভাবে হয়তো থাকে কিন্তু মানসিক ভাবে চলে যায়...আসল কথা হলো যেমন করে মৃত্যু টা ধ্রুব সত্য তেমনি মানুষের চলে যাওয়া টাও সত্য।।।
Sunday, 19 May 2024
মন ভালো আছে?
আসলে মন টা আমাদের আয়ত্ত করতে সময় লাগে তাই আর কি এদিক ওদিক চলে যায়।।যেদিন মন কে বশ করা শিখে যাবে সেদিন সব কিছু নিজের মতো সুন্দর হবে🌻☺️। নিজেকে বোকা বানিয়ে জোর করে খুশি রাখার কোনো প্রয়োজন নেই।।তুমি যেমন তেমনই করে থাকো যে তোমাকে বুঝবে তোমার সব টা মেনে নিয়েই পছন্দ করবে পাশে থেকে যাবে। সবাই কেমন আছে সেটা বলে।।।মন থেকে কেমন আছে ভিতর থেকে কেমন আছো কেউ জিগ্যেস করে না আসলে মনের ভেতর কেমন আছে সেটা কেউ খোঁজ নেই না মন ভালো থাকলেই তো শরীর ভালো থাকে তাইনা!আর শরীর মন দুই ভালো হলে চারপাশের সব কিছু সুন্দর বলে মনে হয়😇🌻
Friday, 8 March 2024
পুরনো ছবি
পুরনো একটা অনেক দিনের ছবি দেখছিলাম!
ছবিটা জিজ্ঞেস করলো
বড়ো হলে কি হয়?
আমি বললাম..
বড়ো হলে কারণ ছাড়াও মন খারাপ হয়..!