ও আমার কাছে প্রতিদিন ঠিক ওই সময় তেই আসে।যদি কিছু বিস্কুট ওকে খেতে দেই।একদিন আমার সামনে এসে বসে বসে আমার দিয়ে চেয়ে চেয়ে লেজ নাড়িয়ে যাচ্ছিলো আমি তো ওর মুখের ভাষা ওতো ভালো বুঝিনা।কি মনে হলো ব্যাগ থেকে একটা বিস্কিটের প্যাকেট বেড় করে ওকেও দিলাম আমিও খেলাম।যতই হোক বাইরে থেকে ওর শরীর টা কুকুর আর আমার মানুষ এর চেহারা,কিন্তু একটা সত্যি এই যে ভেতরে একটা শক্তি আছে যে বাইরের খোলস টাকে বাঁচিয়ে রাখে।গতকাল যখন এলো ওকে বললাম ঠিক একই সময়ে কিভাবে মনে রাখিস ঘড়িটা তো তোর দেখার কথা না।আজকে আমি আছি তাই তোকে বিস্কুট বা যা থাকে তাই তোকে খেতে দেই,কাল যখন আমি আর এখানে থাকবো সেদিন কি কেউ তোকে ঠিক এই টাইমে দেবে।।আমি বললাম আজকে আমার কাছে কিচ্ছু নেই।।।দেওয়ার মতো কিছু ও বসে থাকলো তারপর আমিই ওকে তাড়িয়ে দিলাম নইলে সামনে বসে থাকলে ভালো লাগে না দেখতে।। যাই হোক এটা সত্যি যে আমার ওই এক প্যাকেট বিস্কুট না পেলে ও মরে যাবে না,শুধু আমি ই বেশি ভাবছি হয়তো দুইদিন পর ও আমাকে ভুলে যাবে অন্য কেউ ওকে বিস্কুট দেবে,সত্যি আমিই হয়তো মনে রাখবো আর ভেতর থেকে কষ্ট পাবো।।এটা শুধু ওর জন্য লিখলাম তা নয় এমন ঘটনা আমার জীবনে বারবার হয়েছে শুধু ওর জায়গায় অন্য কোনো চেহারা ছিলো আর আমি এখনো মনে করি ভুলতে পারিনা।।আর তারা ভুলে গিয়ে সুন্দর করে বেঁচে আছে।।।তাই থাকুক।।কিন্তু আমি কেন এমন আজও বুঝিনা..💔
Saturday, 29 March 2025
Tuesday, 18 March 2025
আমি একগুঁয়ে..
সময় অভ্যাস করতে শেখায় কিন্তু আমি হয়তো শিখিনি.. তার ইচ্ছে মতো...তার আদবকায়দায়...
কারন বারবার আমি নিজেই নিজের মতো থাকতে চেয়েছি তাই এক ই সময় বারবার ঘুরে ঘুরে এসেছে.. সময় এর কাছে আমিও একগুয়ে হয়ে গেছি ও আমাকে শেখাতে চাই আর আমি বারবার ওকে দেখিয়ে দেয় যে ওই পরিকল্পনা করা নিয়মে বাধ্য হতে চাইনা আসলে আমি আমার তৈরি করা নিয়মে ই যাকে বলে স্যাটিসফাই বোধ করি..কিন্তু ও আমাকে বার বার ভেঙে দিয়েছে বারংবার যতই আমি নতুন করে শুরু করেছি সময় আমাকে শূন্যে নামিয়ে শুন্য করে দিয়েছে.. আসলে ও আমাকে শূন্য দেখতে পছন্দ করে ওর ভালো লাগে আর আমিও একগুয়ে হয়ে আবার শুরু করি নতুন করে😆😅🤣😂
কি করবো ও আমাকে সাধু বানাতে চাইলেও আমি যে রাজার মতো থেকেছি আর থাকবো..কারন আমার নাম সেটা তো আর আমি আমাকে নামকরণ করিনি ওটা আমার বাবা দিয়েছে.. আর ছোটো থেকেই মা আমাকে রাজা বলেই ডেকেছে সেইটা আজ বুঝি আমার নামের একটা মানে আছে সেটা ওই আমার মায়ের দেওয়া নাম (সম্রাট) ♔...
জানিস তো সময় পৃথিবীর থেকেও ভারী বস্তু হলো `মা🤱🏻
Friday, 7 March 2025
ওই কটা কাগজ এর জন্য জীবন টা কবেই যেন সাদা কাগজ হয়ে গেলো..
সারা মাস নিজের সব টুকু দিয়ে সব ভুলে মাসের শেষে কিছু কাগজ আর বাংকে কটা নাম্বার বেশি হলেই মন টাকে শান্তি মনে হয়!? লজ্জা করে না তুমি মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব কতো সম্ভাবনা আছে সব ভুলে সমাজের নিয়মে বাঁধা পরে নিজেকে বৃদ্ধ হতে দেখতে লজ্জা হয়? ছিঃ শেষ নিঃস্বাস এর কিছু সময় আগে গিয়ে হয়তো বুঝবে যে জীবন টা ওই কটা কাগজ এর জন্য জীবন টা কবেই যেন সাদা কাগজ হয়ে গেলো..."
Monday, 3 March 2025
দিনের শেষে স্বচ্ছ ভালোবাসা টাই খুজতে গিয়ে হারিয়ে গেছে...দূরে চলে গেছে..🌻
ছোটো বেলায় একটা কথা মা এর কাছে শুনতাম.. " যেই ঠাকুরের যেমন পূজা নইলে ঠাকুর হয়না সোজা" সত্যি ই তো পায়েস এ নুন আর মাংসের ঝোলে চিনি দিলে কি আর ভালো লাগবে..?আসলে যে মানুষ যেটা চাই তাকে যতই ভালো কিছু এনে দাও সে তো পছন্দের জিনিস টাই চাইবে,যে কুকুর গু খেয়েছে তাকে যতই মাংসের হাড় মাছ ভাজা এনে দাও সামনে গু পেলে সে সেটা খাবেই।কিছু মানুষ ও তাই যে শুধু লাক্সারি টাকা অর্থ চাই তাকে তুমি যতই ভালোবাসা দাও তার মন ভরিয়ে ওঠাতে পারবে না..আর যার কাছে অর্থ টাকা পয়সা দামী গিফট এর কোন মূল্য নেয় তাকে তুমি যতই দামী গিফট এনে দাও সে দিনের শেষে স্বচ্ছ ভালোবাসা টাই খুজতে গিয়ে হারিয়ে গেছে...দূরে চলে গেছে..🌻
Subscribe to:
Posts (Atom)